রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মাদকসহ নারী আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ বার
ফাইল ফটো

বিভিন্ন ব্যান্ডের দেশী- বিদেশী মদ, চোলাই মদ ও মদ তৈরির উপকরনসহ এক নারী বিক্রেতাকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে ওই গ্রামের শৈলেন মালাকারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বসত ঘর তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৮০ বোতল দেশী-বিদেশী মদ, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির চারশ’ লিটার উপকরনসহ গৃহকত্রী মালা মালাকারকে (৩৫) আটক করা হয়।

একইদিন সকালে গৈলা গ্রামের আব্দুর রহমান মৃধার বসত ঘরে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com