শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে চাঁদার দাবী, ভূয়া দুদক কর্মকর্তা আটক

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ বার

ভোলার লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর ফের ১ লক্ষ টাকা চাঁদা দাবী করায় মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামে এক ভুয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

ভাইস চেয়ারম্যানের সাধারণ ডায়েরীর ভিত্তিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান তাকে আটক করে।

আটক মোস্তাফিজুর রহমান সবুজ চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার রফি উদ্দিনের ছেলে ও তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, সবুজ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৭ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় ভাইস চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরী করে। এর ভিত্তিতে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯/২২।

মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com