বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন আর নেই

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮১ বার

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) আজ রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন রাজিউন।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারী) এ ঘটনা ঘটে।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামী কাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছে, মরহুমা রাকিবা নাসরিন ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও পরোপকারী।

তিনি আজীবন হতদরিদ্র মানুষের পাশে থেকেছেন। গণমানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন তিনি। মানব সেবায় রাকিবা নাসরিন এর অবদান অক্ষয় হয়ে থাকবে। জাতীয় পার্টির পথচলায় রাকিবা নাসরিন এর অবদান স্মরনী হয়ে থাকবে।

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপির সহধর্মিণী রাকিবা নাসরিন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com