বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৬ বার
এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯শ ৭১ জন শিক্ষার্থী।
রোববার (১৩ ফেব্রুয়া‌রি) বেলা সোয়া ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৬ হাজার ৭শ ৯৬ জন।
এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৭৩৯ জন। পাস করেছে ৬৩ হাজার ৯৬৪ জন; পাসে ছাত্র ৩০ হাজার ২৮৯ জন আর ছাত্রী ৩৩ হাজার ৬৭৫ জন।
বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ব‌রিশাল জেলা।
প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।
গত বছর বোর্ডে পাসের হার ছিল শতভাগ। ত‌বে এবা‌রে জিপিএ-৫ বে‌ড়ে‌ছে ৪ হাজার ৪০৩ জনের।
এ বছর কোন ক‌লেজ শতভাগ ফেল না থাক‌লেও ৫৬ টি প্র‌তিষ্ঠা‌নে পা‌শের হার শতভাগ র‌য়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ব‌লেন,
ভা‌লো ফলাফ‌লের কৃ‌তিত্ব ছাত্র, শিক্ষক ও অ‌ভিভাবক‌দের। আর যারা খারাপ ক‌রে‌ছে, তারা মূলত যে তিন বিষ‌য়ে পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে সে বিষয়গু‌লো‌তে খারাপ ক‌রে‌ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com