সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

তেলের মূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ, সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন বরিশালে বিক্ষোভ সমাবেশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ বার

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতার প্রতিবাদে গণসংহতি আন্দোলন বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশীদ নীলু।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির তৎপরতাকে গণবিরোধী আখ্যায়িত করে দেওয়ান আবদুর রশীদ নীলু বলেন, ” সরকার দেশের মানুষের বেঁচে থাকাকে মুশকিল করে দিয়েছে। দফায় দফায় ভোগ্য পন্যের দাম বাড়ানো হচ্ছে।

গত ২ বছরে ভোজ্য তেলের দাম ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যর এই উর্দ্ধগতি জনগনের জীবনে নাভিশ্বাস তুলেছে। আর সরকার বারবার জিডিপির ধুয়ো তুলে জনগণের সাথে প্রতারণা করছে।

সরকার লোকসানের দোহাই দিয়ে সর্বদা জনগণের পকেট কাটছে। যা অত্যন্ত অযৌক্তিক ও গণবিরোধী। দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে গ্যাস বিদ্যুৎ সারের দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধ করতে হবে। সরকারের দুর্ণীতি ও ভুলনীতিই এই পরিস্থির কারন। এর দায় জনগন নিবে না। এই দুর্নিতি ও ভুলনীতির দায় ঘাড়ে নিয়েই সরকারকে পদত্যাগ করতে হবে।”

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ বলেন, গত কয়েক দফায় তেলগ্যাসের মূল্য বৃদ্ধিতে সারা দেশে পরিবহন খরচ বেড়েছে। এ দফায় বৃদ্ধি পেলে ভোগান্তি আরো বাড়বো। কৃষি পণ্যর দাম বাড়বে যা জনজীবনে প্রভাব পড়বে। দেশ যে দুর্ভিক্ষের দিকে এগুচ্ছে তা টিসিবির লাইন স্পষ্ট বলে দিচ্ছে। অবিলম্বে সকল পন্যর দাম কমাতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল সদর উপজেলার সদস্য সচিব ইয়াসমিন সুলতানা, জেলা কমিটির সদস্য রুবিনা ইয়াসমিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক জামান কবির, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সহ সভাপতি ছাত্রনেতা হাসিব আহমেদ সহ গণসংহতি আন্দোলনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com