বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

র‌্যাবের মহাপরিচালকের উদ্যোগে দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬২ বার

র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালকের উদ্যোগে দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় র‌্যাব মহাপরিচালক রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পাড়াডগার মান্নান স্কুল এন্ড কলেজে ডিজেবল ডেভলপমেন্ট সোসাইটি (ডি.ডি.এস) এর প্রায় ছয়শত অসহায় প্রতিবন্ধীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

উক্ত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যাব ফোসের্স এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ ও র‌্যাব-১০ এর অধিনায়কসহ র‌্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

চলমান করোনা মহামারীতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে প্রতিবন্ধীসহ অসহায় হত দরিদ্র পরিবারের মাঝেশীত বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে।

দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে এবং দেশের যেকোন আপদকালীন মুহূর্তে র‌্যাব ফোর্সেস সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে।

র‌্যাব মানবিক বিপর্যয় রোধে অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র‌্যাব অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com