সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে চিত্রনায়ক রুবেলকে কাছে পেয়ে উৎফুল্ল দর্শক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২০৩ বার

বিএফডিসির নবাগত নির্বাচিত কমিটির সহ-সভাপতি, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলকে কাছে পেয়ে উৎফুল্ল হয়ে পরেছিলেন হাজারো দর্শক।

প্রিয় নায়কের সাথে ছবির ফ্রেমে বন্দি হওয়ার জন্য দর্শকরা সেলফি তুলতে হুমরি খেয়ে পরেন।

জনপ্রিয় চিত্র নায়ক রুবেল নিজেই দর্শকদের মোবাইল ফোন হাতে নিয়ে একে একে দর্শকদের সাথে সেলফি তোলেন। এমনই এক ঘটনা ঘটেছে আজ রবিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলা গার্লস হাইস্কুল মাঠে।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের আওতায় কারাতে প্রশিক্ষণের উদ্বোধণী প্রাকটিস করিয়েছেন মার্শাল আর্ট প্রশিক্ষক রুবেল।

উদ্বোধনী প্রাকটিসের পূর্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মার্শাল আর্ট প্রশিক্ষক ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ। মার্শাল আর্ট প্রশিক্ষণে “কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com