বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

বোমা বানানোর সরঞ্জামসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৩১ বার
অস্ত্র, বোমা ও বোমা বানানোর সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার ভোররাতে বাবুল হাওলাদার ওর‌ফে বোম্ব বাবুল‌কে গ্রেপ্তার করা হয়।

বাবুলের বাড়ি ভোলা সদর থানার দ‌ক্ষিণ দিঘল‌দি এলাকায়।

র‍্যাব-৮-এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম শুক্রবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি অ্যামোনিশন, তিনটি তাজা বোমা, ৮ শ গ্রাম গান পাউডার, ২৪‌টি ম‌্যাচ, ৫০‌টি মা‌র্বেল, দুই প‌্যা‌কেট বিয়া‌রিং বল, ১০‌টি জর্দার কৌটা, ১২‌টি বি‌স্ফোরক ভ‌র্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের পাঁচ মিটার বৈদ্যুতিক তার, দুই কেজি কাঁচের টুকরা জব্দ করা হয়।

র‍্যাবের কর্মকর্তা আরও জানান, বাবুল স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র কারবারি ও বোমা কারিগর।

তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত‌্যা, ডাকা‌তি, মাদক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com