সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে শিক্ষার্থীদের টিকা গ্রহনের নতুন কেন্দ্র বঙ্গবন্ধু অডিটরিয়াম

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার
ফাইল ফটো

স্কুল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের ভেন্যু শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম এর স্খলে বঙ্গবন্ধু অডিটরিয়াম কে নির্ধারন করা হয়েছে।

 

ফলে টানা ৫ দিন পরে আগামী রোববার (৩০ জানুয়ারি) সকাল থেকে নগরের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বরিশাল মহানগর ও জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম পুনঃরায় শুরু হবে।

 

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৫ নভেম্বর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র তত্ত্বাবধানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল জেলার বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থিদের মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান কর্মসূচি চলমান রাখা হয়।

 

তবে গত ২৪ জানুয়ারি শিক্ষার্থিদের মাঝে টিকা কার্যক্রম চলমান অবস্থায় স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত নির্মাণসামগ্রিতে নগরের এ.আর.এস. মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থি আয়েশা সিদ্দিকি আঘাতপ্রাপ্ত হয়েছেন।

 

তাই শিক্ষার্থিদের নিরাপত্তার কথা বিবেচনা করে শুধুমাত্র শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শিক্ষার্থিদের মাঝে টিকা কার্যক্রম ২৫ জানুয়ারি থেকে বন্ধ রাখা হয়।

 

এরপর শিক্ষার্থীদের টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি রোববার থেকে নগরের বঙ্গবন্ধু অডিটরিয়ামে বরিশাল মহানগর ও জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম পুনঃরায় শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com