শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মাঝে সংঘর্ষে নিহত-১ আহত ৫

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৩১ বার

ভোলার লালমোহনের মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষে আজগর (২৫) নামের একজনকে পিটিয়ে হত্যা ও ৫ জন আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পার্শ্বে মাছ ধরতে যায় পাশ্বর্তী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মতিন মাঝির নৌকার জেলেরা।

মতিন মাঝি জানায়, আমরা নদীতে জাল ফেলে উঠাইতে ছিলাম। আমাদের আর মাত্র একটি জাল বাকী ছিল।

এরই মধ্যে রাতির খাল এলাকার নয়ন মাঝির নৌকা আমাদের জালের উপর ধরা জাল ফেলে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের নৌকার উপর তাদের নৌকা উঠিয়ে দেয়।

এসময় দু নৌকার মধ্যে পড়ে আজগর গুরুতর আহত হয়। এরপর নয়ন মাঝির নৌকার লোকজন আমাদের কে বেদম মারধর করে চলে যায়। আমাদের নৌকার কামাল, রাসেল, জহুর, ছলেমান আহত হয়।

গুরুতর আহত আজগরকে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আজগরকে মৃত ঘোষনা করেন।

আজগরের লাশ বর্তমানে লালমোহন হাসপাতালে রয়েছে। নিহত আজগরের বাড়ী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদ এর ছেলে।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com