বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

জালিয়াতির মামলায় মহিলা লীগের সাবেক সম্পাদক গ্রেপ্তার

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২০১ বার

সাভারে চেক জালিয়াতির মামলায় পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সাভারের রাজালেকের বিপরীত পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন আদালত।

গ্রেফতার রাহিমা ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার প্রধান আসামি আল-আমিনের স্ত্রী। এর আগে আল-আমিনকেও একই ধরনের মামলায় গ্রেফতার করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ঘর দেওয়ার কথা বলে নামা গেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রহিমা ও তার স্বামী।

পরবর্তীতে ঘর কিংবা টাকা ফেরত দেয়নি তারা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। এই মামলায় রাহিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কনকচাঁপা কনা বলেন, রহিমা যদি অপরাধী হয়ে থাকেন অবশ্যই শাস্তি পেতে হবে।

দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ঠকানো মোটেও কাম্য নয়। তিনি পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেফতারের বিষয়ে সাভার পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, আইন তার নিজের গতিতে চলবে। যে জালিয়াতি করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এর আগে তার (রহিমা) স্বামীর বিরুদ্ধেও ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।

সাভার মডেল থানা পুলিশের এসআই সাইফুজ্জামান বলেন, আমরা ওয়ারেন্টভুক্ত আসামি রাহিমাকে গ্রেফতার করেছি।

আজ তাকে আদালতে পাঠানো হবে। সিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com