শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মোহাম্মাদ সাইফল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৯৮ বার

ময়মনসিংহের নান্দাইলে বুধবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধানখেত থেকে একটি মরদেহটি উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

স্থানীয়রা বলছেন, রাতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে চালক মনির মিয়া (৪৫)কে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী চক্র।

নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মনির মিয়া ভাড়ায় অটোরিকশা চালাতেন। গত মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে যাননি।

তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যান দুর্বৃত্তরা।

সকালে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর শুনে মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com