শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ঝালকাঠিতে বাস থেকে জাটকা উদ্ধার

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩০১ বার

ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে যাত্রীবাহী বাস থেকে জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এ জাটকা উদ্ধার করা হয়েছে।

এসময় কুয়াকাটা থেকে বেনাপোলগামী দুটি বাসের বাংকার থেকে ১২ টি পেটিতে প্রায় ১৫ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। জাটকা পরিবহনের দায়ে দু’টি যাত্রীবাহী বাসের ৬ জনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস “কুয়াকাটা এক্সপ্রেস” এর চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন।

এছাড়া একই রুটের “সেভেন ষ্টার” পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী তাদেরকে এ দন্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

মঙ্গলবার রাত পৌনে ১২ টায় বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড়ে বেশ ক’টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জাকটাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং এবং এতিমখানায় বিতরন করে দেয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, নভেম্বর থেকে জুন ৮ মাস জাটকা আরোহন, পরিবহন, মজুদ বেচা-বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে।

উদ্ধারকৃত জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস আড়ৎ থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিলো।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী বলেন, আমরা আজ তাতক্ষনিক অভিযান চালিয়েছি। জুনমাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com