শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ঢাবিতে ভর্তি হতে না পেরে তরুণীর গলায় ফাঁস

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সিদরাতুল মুনতাহা নোহা (১৮) নামের এক শিক্ষার্থী।

রবিবার (১৬ জানুয়ারি) সকালে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁসি দেয় নোহা।

নিহত নোহা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মোমিনখাঁরহাট গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও ধামরাই ২০ শয্যা হাসপাতালের ডাক্তার নুসরাত জাহানের ছোট বোন। সে পরিবারের সাথে সাভারের রাজাশনের পলুরমার্কেট এলাকায় ভাড়া থাকতো।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত নোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়েছিল। কিন্তু পরিক্ষায় পাশ করতে পারে নি।

এই অভিমান থেকে সে আত্মহননের পথ বেঁছে নেয়। সে তার ওড়না দিয়ে গলায় ফাঁসি দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার এসআই হারুন-ওর-রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com