বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৬৬ বার
ফাইল ফটো

উৎসবমুখর পরিবেশে নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। আজ রবিবার সকাল ৮টা থেকে নাটোর পৌরসভার ৩০টি কেন্দ্রে ও বাগাতিপাড়া পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।

জেলা নির্বাচন কার্যালয় থেকে ইভিএম পদ্ধতি সম্পর্কে পূর্বেই দুটি পৌরসভার সবগুলি কেন্দ্রে মক ভোটিংয়ের মাধ্যমে ভোটারদের ভোটদান পদ্ধতি দেখানো হয়েছে।

ভোটাররা জানান, প্রথমে এ পদ্ধতি সম্পর্কে জানা না থাকলেও মক ভোটিং দেখে এখন আর ভোটদানে কোন অসুবিধা হচ্ছে না। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৪ হাজার ২৩৪ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রধান দলে রয়েছে একজন বিদ্রোহী প্রার্থী।

অপরদিকে, মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পরে নির্বাচন হচ্ছে বাগাতিপাড়া পৌরসভায়। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫৮৫জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাটোর পৌরসভার বলারীপাড়া এলাকার ভোটর রাজু আহমেদ জানান, এই প্রথম ইভিএমএ ভোট দিয়েছেন। নির্বাচন অফিস থেকে ইভিএমএ ভোট দোবার কলাকৌশল সম্পর্কে আগেই প্রশিক্ষণ প্রদান করায় ভোট দিতে কোনও সমস্যা হয়নি।

একই পৌরসভার চকরামপুর এলাকার ভোটার আশরাফুল ইসলাম জানান, সবাই সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেছে। নির্বাচনী পরিবেশ খুবই ভাল।

বড় হরিশপুর এলাকার ভোটার ফারহানা আক্তার ইতি জানান, সকালের দিকেই তিনি ভোট দিয়েছেন। পথে কেউ বাধা সৃষ্টি করেনি। প্রথমবারের মতো ইভিএমএ ভোট দিতে পেরে আনন্দ লেগেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও নিয়োজিত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com