শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ঝালকাঠিতে মাছ বন্টন নিয়ে হিন্দু পরিবারের উপর হামলা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২০৫ বার

একই বাড়ীর পুকুরের অংশিদারীরা মাছ ধরে তা বন্টন করার সময় দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হলে এক হিন্দু পরিবারের উপর হামলা করেছে প্রতিপক্ষরা।

শনিবার দুপুর সারে ১২ টায় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে শনিবার ১৫ জানুয়ারী দুপুরেই ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হামলায় আহত শিবু চন্দ্র দাস।

অভিযোগে পোনাবালিয়া গুচ্ছগ্রাম এলাকার সুধির চন্দ্র দাসের ছেলে শিবু চন্দ্র দাস (৪৮) লিখেছেন, ঘটনার সময় পুকুরের মাছ ভাগ করা নিয়ে তার স্ত্রী শিল্পী রানী দাস (৩০) এর সাথে একই এলাকার মজিদ গাজীর ছেলে ফারুক গাজী তর্কে জড়ায়।

তর্কাতর্কির এক পর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করে শিল্পী রানীকে আহত করেছে ফারুক গাজী। হামলার প্রতিবাদ করতে গেলে সুধিরকেও এলোপাথারী পিটিয়ে আহত করেছে ফারুক গাজী।

তারা দু’জনেই ঝালকাঠি সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে বাড়িতে ফিরে গেছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেছেন, অভিযোগ পেয়েছি দুপক্ষকে ডেকে সঠিত তথ্য প্রমানসরুপ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com