মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে ট্রাক চাপায় তিন জন নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ বার
ফাইল ফটো

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ‍্যায় চায়না মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. বাবু (২৫), ইয়াসিন মিয়া (১৮) ও রিপন মিয়া (২৮)। তারা সবাই ত্রিশাল উপজেলার কালীবাজার ও সেনবাড়ী এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি মোটরবাইক আরোহীদের পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরতর জখম হয়ে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন‍্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com