শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে ইট ভাটায় মোবাইল কোর্ট, ১১ লাখ টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১৮০ বার

মেহেন্দিগঞ্জের ৪টি ইট ভাটায় মোবাইল কোর্ট, ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে ইট তৈরি, জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণের অভিযোগে গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার নেতৃত্বে।

মোবাইল কোট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরীন হক।

এদিন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এ সময় ভাটার চিমনি ধ্বংস ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়।

মেসার্স ধনিয়া ব্রিক ভাটার মালিক উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর ছেলে শামীম এর ৩লাখ টাকা জরিমানা, মেসার্স ওয়ান ব্রিক ভাটার মালিক আবুল বাশার এর ছেলে জিয়াউদ্দিন এর ২লাখ টাকা জরিমানা, মেসার্স নাম্বার ওয়ান ব্রিক এর মালিক আঃ মালেক সিকদার এর ৩ লাখ টাকা জরিমানা ও মেসার্স খান ব্রিকস এর মালিক মোঃ কামাল খার ছেলে কনক খার ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৪টি ইট ভাটায় ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com