শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সুরুভী লঞ্চে আগুন সত্যিই লেগেছিলো; অতঃপর এজিএম বহিস্কার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ বার
ইঞ্জি‌নের ত্রু‌টির খবর ও ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ছ‌ড়ি‌য়ে দেয়া ও আইন শৃঙ্খলা বা‌হিনী‌কে বিষয়‌টি জানা‌নোয় সুরভী-৯ ল‌ঞ্চের স্টাফরা যাত্রী‌দের মারধর ক‌রে‌ছে।
আর সেই ‌চিত্র ধারণ কর‌তে গে‌লে সাংবা‌দিক‌দের ওপরও হামলা চা‌লি‌য়ে‌ছে ল‌ঞ্চের স্টাফরা।
রোববার (০৯ জানুয়া‌রি) বেলা ১১টার দি‌কে ব‌রিশাল নদী বন্দ‌রে চাঁদপুর থে‌কে এ‌সে নোঙ্গর ক‌রেই এমন ঘটনা ঘটে সুরভী-২ ল‌ঞ্চের স্টাফরা।
যাত্রীরা জানান, সুরভী ৯ লঞ্চ গতরা‌তে ঢাকার সদরঘাট থে‌কে ব‌রিশা‌লে আসার প‌থে সাই‌লেন্সার পাইপ থে‌কে আগুন ও ধোয়া বের হওয়ায় খবর ছড়ি‌য়ে পর‌লে যাত্রী‌দের মা‌ঝে আতঙ্ক সৃ‌ষ্টি হয়। প‌রে যাত্রী‌দের ম‌ধ্যে অ‌নে‌কেই ওই রা‌তেই বিষয়‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে তু‌লে ধ‌রে এবং ৯৯৯ এ ফোন দি‌য়ে অবহত ক‌রে। প‌রে পু‌লিশ ও বিআইড‌ব্লিউ‌টিএ এর কর্মকর্তারা চাদপু‌রের মোহনপু‌রে লঞ্চটি‌কে আট‌কে রা‌খে। এরপর দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর লঞ্চ‌টি‌কে সকাল ৫ টায় চাঁদপুর থে‌কে রওয়ানা দি‌য়ে বেলা ১১ টায় ব‌রিশা‌ল নদী বন্দ‌রে ঘাট দেয়। ঘাট দেয়ার সা‌থে সা‌থে ল‌ঞ্চের স্টাফ মিজান ও ক‌বিরসহ ক‌য়েকজন মি‌লে য‌াত্রী‌দের আট‌কে মারধর শুরু ক‌রে। খবর পে‌য়ে সাংবাদিকরা তার দৃশ্য ধারন কর‌তে হে‌লে তা‌দের ওপর হামলা চালায় মিজান না‌মে ল‌ঞ্চের এক স্টাফ।
ল‌ঞ্চের য‌াত্রী সুমন জানান,  ধোয়া বের হওয়ার ঘটনা‌টি যেসব যাত্রীরা মোবাই‌লে ধারণ ক‌রে ফেসবু‌কে দি‌য়ে‌ছি‌লো এবং পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে সেই সব যাত্রী‌দের খু‌জে ব‌্যাপক মারধর শুরু ক‌রে ল‌ঞ্চের স্টাফরা।
‌হামলায় আহত চ‌্যা‌নেল ২৪ ব‌রিশাল অ‌ফি‌সের ক‌্যামেরা পার্সন রুহুল আ‌মিন ব‌লেন,  য‌াত্রী‌দের চিত্র ধারণ কর‌তে গে‌লে ল‌ঞ্চের ম‌্যা‌নেজার মিজা‌নের নেতৃ‌ত্বে স্টাফরা আমা‌কে এবং আমার সহকর্মী ইন্ডে‌পে‌ন্ডেন্ট টে‌লি‌ভিশ‌নের দেওয়ান মোহনের উপর হামলা করে। একপর্যা‌য়ে লা‌ঠি দি‌য়ে মারধর করতে গে‌লে দেওয়ান মোহ‌নের ক্যা‌মেরার সা‌থে লাই‌টটি ভে‌ঙ্গে যায়। প‌রে উপ‌স্থিত ব‌্যক্তিরা আমা‌দের উদ্ধার ক‌রে।
সুরভী ৯ ল‌ঞ্চের যাত্রী হিন্দু ধর্মীয় কল‌্যান ট্রা‌স্টের ট্রা‌স্টি সুর‌ঞ্জিৎ দত্ত লিটু ব‌লেন, আমরা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক‌্য প‌রিষ‌দের স‌ম্মেলন শে‌ষে ঢাকা থে‌কে ফির‌ছিলাম। প‌থের মা‌ঝে যা হওয়ার হ‌য়ে‌ছে।
ব‌রিশাল ঘা‌টে পৌছা‌নোর পর আমা‌দের ছাত্র যুব ঐক‌্য প‌রিষ‌দের নেতা আ‌বির কুন্ডু ও সুজ‌য়ের উপর অত‌র্কিত হামলা চালায় ল‌ঞ্চের স্টাফরা। সারারাত মানুষ ঘুমা‌তে পা‌রে‌নি ল‌ঞ্চের যাত্রীরা। এরপর এই লঞ্চ স্টাফরা হামলা ক‌রে‌ছে। এই ল‌ঞ্চে যাত্রী সেবা নয়, যাত্রী‌দের জি‌ম্মি করা হয়।
এই বিষ‌য়ে সুরভী ৯ ল‌ঞ্চের প‌রিচালক রে‌জিন উল ক‌বির ব‌লেন, এই ঘটনায় আমরা অল‌রে‌ডি ল‌ঞ্চের ম‌্যা‌নেজার মিজান‌কে সাস‌পেন্ড করা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হ‌লে আমা‌দের পক্ষ থে‌কে কোন অসহায়তাও করা হ‌বে না।
চ‌্যা‌নেল ২৪ এর ব‌রিশাল ব‌্যু‌রো প্রধান কাওছার হো‌সেন রানা ব‌লেন, এ ঘটনায় আমরা আই‌নি প্রক্রিয়া যা‌বো।
ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, ব‌রিশাল নদী বন্দ‌রে আমার সাম‌নেই ঘটনা ঘ‌টে‌ছে। যাত্রী ও সাংবা‌দিক‌দের সা‌থে এ ধরনের আচরণ কাম্য নয়। সা‌থে সা‌থে বিষয়‌টি আমরা উর্ধ্বতন কর্মকর্তা‌দের জা‌নি‌য়ে‌ছি। তা‌দের নি‌র্দেশনা অনুযায়ী এ বিষ‌য়ে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহন করা হ‌বে।
ঢাকা থেকে বরিশালগামী সুরভী-৯ লঞ্চের ইঞ্জিনের ত্রুটি থেকে ধোঁয়া, চাঁদপুরের মোহনপুরে নিরাপদে যাত্রী নি‌য়ে ১১টায় বরিশাল এসে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com