বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহত

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৪৪ বার
ফাইল ফটো

পাবনা সদর উপজেলায় সাতসকালে সড়কে পৃথক দুটি দুঘটনায় এক শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার আতাইকুলা ও দাপুনিয় ইউনিয়নে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার পুটিগাড়া গ্রামের মৃত তারন আলী বিশ্বসের ছেলে ভ্যানচালক রবিউল ইসলাম বিশ্বাস (৬৫), একইগ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪৫) ও শ্রীকৃষ্টপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৮)। জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাশ করেছেন সাজ্জাদ।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি আবুল কাশেম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে ভ্যানযোগে দু’জন যাত্রী ধান ভাঙানোর জন্য মিলের দিকে যাচ্ছিলেন।

তেলকুপি নামক স্থানে রাস্তার মাঝে হঠাৎ ভ্যানটি ভেঙে পড়ে।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক রবিউল মারা যান। আহত অপর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মোমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পাবনা দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও ট্রাকটি জব্দ করে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

অপরদিকে, সকাল সাতটার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের জোতআদম এলাকায় শ্যালোইঞ্জিনচালিত করিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়।

শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, নিহত সাজ্জাদ মোটরসাইকেল নিয়ে টেবুনিয়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com