শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

ফখরুল আলম সূফি, বরিশাল
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৩১৪ বার

প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরন করেছে বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম।

আজ শনিবার (৮ জানুয়ারী) বিকেল ৪ টায় নগরীর কাশিপুর বাজার এলাকায় ২৮ ও ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলরদের আয়োজনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি।

এসময় ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল ও ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ, বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধুসহ অনান্য কাউন্সিলর ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, কোন মানুষ এই শীতে যেন কস্ট না পায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষদের জন্য কম্বল দিয়েছেন।

দেশ উন্নয়নের মহাসড়কে। আমরা চাই আপনাদের সহযোগিতায় বরিশালকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে।

আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। উন্নয়নের সরকার।

একই সাথে শীতার্থ মানুষের পাশে দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্ববান করেন প্রতিমন্ত্রী।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com