বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ বার

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, খেলাধুলার প্রতি যুবসমাজকে আমরা যদি উৎসাহ দেই তা হলে তাদের আগ্রহ বাড়বে খেলাধুলার প্রতি।

যাতে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে, তাহলে আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব। তেমননি পরিবারকেও সন্তানের দিকে নজর রাখতে হবে।

যারা খেলাধুলায় আসে না যারা নতুন খেলায় আসছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে। যাতে করে ভাল খেলোয়ার হয়ে উঠতে পারে।

খেলাধুলায় যতবেশি যুবসমাজ অংগ্রহণ করবে ততো দেশ থেকে মাদক তাড়াতাড়ি দূর হবে।

আজ শুক্রবার সকাল ১১ টায় বরিশাল নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি একথা বলেন।

বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, মহানগর যুবলীগের যুগ্ম আহ্ববায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইস চেয়াম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, ছাত্রলীগ নেতা জোবায়ের আবদুল্লাহ জিন্নাহসহ নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ২৪ জন অসচ্ছল ক্রীড়াবিদ প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে ৫ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com