বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষ; বৃদ্ধ নিহত, আহত ১০

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২২৭ বার
পাবনার বেড়া উপজেলায় বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তোতা ব্যাপারী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের চর সাফুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন।

দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরও জানান, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com