শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

পাবনায় ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৩৫ বার
ফাইল ফটো
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ইসলামগাতী গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৭০) ও তার ছেলে মাহাতাব হোসেন (৪০)।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, মা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। এ সময় কালিকাপুর বাজারে পৌঁছামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। আরোহীরা রাস্তায় ছিটকে পড়লে পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতাজ বেগম নিহত হন। আর ছেলে মাহাতাবকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনার পর চালকসহ ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের মৃতদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com