বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

পাবনা ক্যাডেটের ৫৫ জনই পেলেন জিপিএ-৫, কলেজিয়েট স্কুলে ৪১ 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ বার
মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ফলাফলে পূর্বের সাফল্য ধরে রেখেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর এসএসসি পরীক্ষায় এ ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ আব্দুল কবীর বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর।

ক্যাডেট কলেজ অধীনস্থ পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলেও বরাবরের মতোই ভালো ফলাফল হয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে ৩৮ জন, মানবিক বিভাগ থেকে ২ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ১, মোট জিপিএ- ৫ পেয়েছেন ৪১ জন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন প্রধান শিক্ষক এস্কেন্দার আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com