মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

রাব্বানীর উপর হামলার ঘটনায় মামলা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার মাদারীপুরের রাজৈর থানায় মামলা দায়ের করেছেন রাব্বানীর বাবা রশীদ আজাদ। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজৈর ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় এলাকা থেকে মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও একই এলাকার জহিরুল মাতুব্বর। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেল।

তিনি বলেন, ‘মঙ্গলবার মামলা দায়েরের পরই দুই আসামিকে গ্রেফতার করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ ডিসেম্বর বেলা পৌনে ৩টার দিকে হামলার শিকার হন গোলাম রাব্বানী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com