শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

লঞ্চ দুর্ঘটনার তৃতীয় দিনে নিখোঁজ কারো সন্ধান মেলেনি

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার

ঢাকা বরগুনা রুটের যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনায় শনিবার থেকে কোনো নিখোঁজ যাত্রীর সন্ধান মেলেনি। তৃতীয় দিনের মতো রোববার নিখোঁজ যাত্রীদের উদ্ধারে দিনব্যাপী কির্তনখোলা সুগন্ধা বিষখালী, ধানসিঁড়ি এবং হলতা নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড এবং নৌ ফায়ার সার্ভিসের দুবুরী দল।

 

আলো সল্পতার কারনে বিকেল ৫টায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক কামাল হোসেন ভুইয়া। তবে রাতেও তাদের ডুবুরীদল উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

 

সরকারী হিসেব অনুযায়ী এখনো ৪১ জন যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনরাও নিজ উদ্যোগে ট্রলার নিয়ে নদীর পাড়ে পাড়ে খোঁজ করেছেন নিখোঁজদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com