শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার

ভোলার লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

 

বুধবার দিবাগত রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জিএম বাজারের দক্ষিনে পাকার মাথা নামক এলাকায় মেসার্স রাফেয়া ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক ফরিদ জানান, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। শনিবার ফজরের নামাজ পড়তে এসে তিনি দেখেন দোকানের সার্টারের দুইটি তালার একটিও নেই।

 

দোকান খোলা। তখন স্থানীয় অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ২টি তাকের কোন কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই।

 

ক্যাশে নগদ ৪২ হাজার টাকা ছিলো ক্যাশ ভেঙ্গে টাকাও নিয়ে যায়। ফরিদ জানান তার দোকানে হালখাতা চলছিলো। ফরিদের ধারনা বস্তা ভরে চোরেরা কীটনাশকগুলো নিয়ে গেছে।

 

তিনি আরও বলেন চোরেরা নগদ টাকাসহ প্রায় ১ লক্ষ ৫৩ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। তালা দুইটিকে মনে হয় লোহার শাবল দিয়ে চোরেরা খুলে ফেলে ভিতরের মালামাল নিয়ে যায়।

 

এ ব্যাপারে লালমোহন থানায় সাধারন ডায়েরী করেছেন জিডি নং-৩২। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com