শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

কেন্টিন নয়, ইঞ্জিন থেকেই আগুনের সুত্রপাত – শাহজাহান খান

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ বার

অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডের স্থান দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সুত্রপাত হয়েছে। তারপর ক্যান্টিন এবং অন্যান্য জায়গায় আগুন ছড়িয়েছে।

ঝালকাঠিতে দুর্ঘটনা কবলীত লঞ্চটি পরিদর্শন করতে এসে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি একথা বলেন।

তিনি আরো বলেন, বিভিন্ন মিডিয়ায় আমরা যে সংবাদগুলো দেখেছি এবং দেখতেছি সেই সংবাদ আমলে নিয়ে পর্যালোচনা করে এবং সরজমিন পরিদর্শন করে কাজ করছেন তদন্ত কমিটি।

শনিবার সকাল পৌনে ১১ টায় তিনি লঞ্চটি পরিদর্শন করেছেন। এছাড়াও নৌ-মন্ত্রনালয়ের ৭ সদস্য, ফায়ার সার্ভিসের ৫ সদস্য এবং জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি লঞ্চটি পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বলেন, লঞ্চের ইঞ্জিনের একটি সিলিন্ডার বিস্ফোরনের নমুনা দেখা যাচ্ছে। লঞ্চটির ৬টি সিলিন্ডারের একটি সিলিন্ডার বিস্ফোরন হয়েছে, এমনটাএ বোঝা যাচ্ছে।

নৌ-মন্ত্রনালয়ের তদন্ত কমিটির আহবায়ক যুগ্ম সচিব তোফায়েল হাসান বলেন, যা কিছু দেখছি, সবই প্রাথমিক তদন্ত। চুরান্ত কিছু এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com