বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

এই সরকারের পায়ের নিচে মাটি নেই, জন বিচ্ছিন্ন হয়ে গেছে-ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

আজ মঙ্গলবার(১৭ আগস্ট) বেলা ১২টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এসময় তিনি বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, জন বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য তারা পুলিশ দিয়ে গুলি করে, লাঠিচার্জ করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়।

 

মির্জা ফখরুল বলেন, আমাদের নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের আজকে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন ও জিয়ারতের কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা এখানে পার্কের বাইরে যখন সমবেত হচ্ছিলেন, তখন ওখানে সাড়ে দশটার সময় পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ একটা কর্মসূচিকে বানচাল করার জন্য গুলি, লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

 

এতে ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হকসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আমরা সরকারের পুলিশের এমন কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে, এটা একটা ফ্যাসিস্ট সরকার। এভাবে নির্যাতনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন ব্যাহত করার প্রচেষ্টা চালায়।

 

তিনি আরো বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতা ও কর্মী ভাইদের যারা শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়ে শেষ পর্যন্ত জিয়ারত করেছেন।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এখনও হিসাব করে বলতে পারছি না কতজন আহত হয়েছেন। আমরা জানলে আপনাদের জানাবো।

 

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা আগে উস্কানি দিয়েছে। এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ একটা বিষয়। ফুল দিতে এসেছে, জিয়ারত করবে। সেখানে উস্কানির প্রশ্নই উঠতে পারে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com