বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

ঝড়ো হাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড়

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার

নিম্নচাপের প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দরসহ গোটা উপকূলে বইছে প্রবল দমকা ঝড়ো হাওয়া।

শুক্রবার সকাল থেকে এ অবস্থা বিরাজ করছে। এ ঝড়ো হাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটক দর্শনার্থীর উপচে পড়া ভিড় রয়েছে। সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যোগ হয়েছে জন্মাষ্টমীর এক দিনের ছুটি।

এই সুযোগটা কাজে লাগাতে পর্যটক দর্শনার্থীরা ছুটেছে কুয়াকাটায়। ঝড়ো হাওয়া উপেক্ষা করে সাগরে গোসলে মত্ত রয়েছে হাজার হাজার পর্যটক।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তাল ঢেউয়ের সঙ্গে মাতামাতি করছেন আগতরা। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই দিকে পর্যটকে পরিপূর্ণ রয়েছে। প্রায় দেড় শ’ আবাসিক হোটেলের কোথাও কোন সিট খালি নেই।

রীতিমতো থাকার সঙ্কট দেখা দিয়েছে।

খাবার হোটেলে রয়েছে উপচে পড়া ভিড়। তবে দাম বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ বিশেষ নিরাপত্তার উদ্যোগ নিয়েছে।

পর্যটকের উপচেপড়া ভিড় কে কাজে লাগিয়ে হোটেল মোটেল কর্তৃপক্ষ চুটিয়ে ব্যবসা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com