মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

হবিগঞ্জে মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর এর নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান, এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকার পংকজ উরাং (পাষাণ) এর ঘরে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এ মরণব্যাধি নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বলেন,“আটক পংকজ উরাং-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত মাধবপুর গড়তে প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com