শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

স্বামীর নির্যাতনে গৃহবধুর আত্মহত্যা

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ বার

পটুয়াখালীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বুশরা বেগম (২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

 

শনিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে কুয়াকাটা পৌর শহরের খাজুরা এলাকার স্বামীর বাড়ি থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাতেই ওই গৃহবধুর স্বামী ইয়াকুব মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মৃত বুশরা কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামের আবদুস সোবাহান শরীফের মেয়ে। তার দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

পারিবারিক সুত্রে জানা যায়, ২০১৮ সালে বিয়ের পর থেকেই ইয়াকুব যৌতুকের দাবিতে বুশরাকে মারধরসহ বিভিন্ন মানসিক যন্ত্রনা দিয়ে আসছে। গতকাল শনিবার দুপুরে বুশরার বাবা তাকে বাড়িতে নিয়ে যেতে আসলে ইয়াকুব তাকে ফিরিয়ে দেয় এবং গালমন্দ করে।

 

রাতে ইয়াকুব ফোন করে পরিবারকে জানায়, আমি আপনাদের মেয়েকে রাগ হয়ে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি দিছি। তাতেই ও রাগ হয়ে সবার অগোচরে ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com