মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সুনামগঞ্জে র‍্যাবের মানবিক সহায়তা প্রদান

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩১২ বার

র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বন্যা কবলিত অত্যন্ত ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের শাল্লা এলাকার আনন্দপুর, সুখলাইন, শীহাইলের অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।

উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন র‍্যাবের অতিঃ মহাপরিচালক (অপ্স) কর্ণেল মোঃ কামরুল হাসান, র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক, জিডি(পি) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় উক্ত অঞ্চলের বন্যা কবলিত অসহায় ও নিপীড়িতদের খাদ্যসামগ্রী, স্যালাইনসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও বন্যার্তদের চিকিৎসায় গঠিত র‍্যাব-৯ এর ভ্রাম্যমান মেডিক্যাল টীম সুনামগঞ্জের শাল্লা এলাকায় দুর্গতদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে। প্রত্যন্ত ও বন্যা কবলিত উক্ত এলাকার মানুষকে বন্যার এ সময়ে সুস্থ থাকার জন্য নিরাপদ পানি পানের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয় এবং নিরাপদ পানি পান নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরন ট্যাবলেটও প্রদান করা হয়। র‍্যাব মহাপরিচালক উক্ত অঞ্চলের বন্যা দুর্গতদের দুঃখ লাগবে যে কোন ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তার পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র‍্যাবের প্রত্যেক সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com