শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে এমপি শাওন‘র মায়ের সুস্থতায় দোয়া মোনাজাত

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৭ বার

লালমোহন প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর মমতাময়ী মা হোসনেআরা চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন প্রেসক্লাবের আয়োজনে সোমবার সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসেন, মোঃ মাহাবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক আবদুস সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টু, সাহিত্য সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক শাহীন কুতুব, প্রচার সম্পাদক আবদুর রহমান নোমান, আইসিটি সম্পাদক শংকর মজুমদার, নির্বাহী সদস্য আবদুস সাত্তার, মিজানুর রহমান লিপু, সদস্য মাকসুদ উল্যাহ, তপতী সরকার, ফয়েজ উল্যাহ ফ্যাশন, জাহিদুল ইসলাম দুলাল, কোয়ালিটি টিভির সাংবাদিক ইব্রাহীম আকাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা আজীম উদ্দিন খান। উল্লেখ্য এমপি শাওনের মা হোসনেআরা চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com