রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে ৩ সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার

ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নে ৩ সন্তানের জননী কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী সবুজ নামে এক যুবকের বিরুদ্ধে।

 

গত সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত সবুজ একই বাড়ির নজীর আহমদ কালুর ছেলে ও তিন সন্তানের জনক।

 

এ ঘটনায় ওই নারী বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, সোমবার রাতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা হেজুর স্ত্রী নিজ বসতঘরের পেছনে গোয়ালের গরু দেখতে যান।

 

এসময় একই বাড়ির সবুজ গৃহবধূ কে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গোয়াল ঘরে থাকা কাঁচি দিয়ে সবুজ কে আঘাত করে এবং ডাক চিৎকার করে ওই গৃহবধূ।

 

ডাক চিৎকার শুনে বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা চলে আসলে পরে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় সবুজ।

গৃহবধূর অভিযোগ করে বলেন, আগে থেকেই বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিত সবুজ। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় সোমবার রাতে সুযোগ বুঝে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এ ব্যাপারে জানতে সবুজের মোবাইলে রিং করলে তার ব্যবহৃত মোবাইলটি (০১৭২…৭৩৩) বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com