সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

লক্ষ্মীপুরে বাস কাউন্টারকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার ও যাত্রীবাহী বাস কাউন্টারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আহতরা হলেন মো. জাহাঙ্গীর আলম, আবদুল কাদের, মিজান মোল্লা, ফরহাদ, শুভ, রাকিব, মো. দিপু, রাফি, রাতুল, শিপু, নাঈমসহ ১৬ জন।

আহতদের মধ্যে জাহাঙ্গীরের মাথা ফেটে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত কাদের ও মিজানকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হন তারেক ও জাহাঙ্গীর।

এ দুই পদ প্রত্যাশী নেতার মধ্যে আধিপত্য বিস্তার ও পদ নিয়ে পূর্ব থেকে দ্বন্দ্ব চলে আসছে।

স্থানীয় লোকজন জানায়, বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম রুটে চলাচলকারী শাহী ও জোনাকী পরিবহনের ঝুমুর কাউন্টারে টিকিট বিক্রিকে কেন্দ্র করে দুই কাউন্টারের লোকজনের মধ্যে ঝামেলা হয়। সেখানে থাকা শাহী কাউন্টারের দায়িত্বে রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তারেক। কথা-কাটাকাটির জেরে জোনাকি কাউন্টারের পক্ষে ঘটনাস্থলে কর্মী সমর্থকদের নিয়ে যান আরেক পদপ্রত্যাশী জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীরের অনুসারী যুবদল কর্মী আহত মিজান মোল্লা বলেন, জাহাঙ্গীরসহ তারা ঝুমুর এলাকায় যান। রাতে সাড়ে ৮ টার দিকে তারেক ও তার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। পরে মটকা মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের সদর হাসপাতালে দেখতে যান জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ূন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।

এ সময় সভাপতি হুমায়ূন বলেন, ‘জাহাঙ্গীর ও তারেক পৌর ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী। কিন্তু কেন্দ্র থেকে কমিটি ঘোষণা স্থগিত রয়েছে। এ দুই প্রার্থীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আহত ১৬ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে এবং একজনের রেফার্ড করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com