বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোনালদোকে স্বাগতম জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৮১ বার

পর্তুগিজ তারকা রোনালদোকে স্বাগতম জানাল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে আজ শুক্রবার সারাদিন রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া নিয়ে জোর গুঞ্জন চললেও শেষ মুহূর্তে আসরে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। দেন-দরবার শেষে সাবেক ক্লাবেই প্রত্যাবর্তন ঘটলো রোনালদোর।

 

৩৬ বছর বয়সী রোনালদোকে ১২.৮ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে ম্যানইউ। পর্তুগিজ অধিনায়ক তাতে সায়ও জানিয়েছেন। এখন শুধু চুক্তির ছোটখাটো কিছু বিষয়, ভিসা এবং মেডিক্যাল পরীক্ষা বাকি। এরপর আসবে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা।  তার মেডিক্যাল হবে পর্তুগালের রাজধানী লিসবনে।

 

এর আগে ম্যানসিটির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর জুভেন্টাসকে না বলে দেন রোনালদো। তিনি ভেবেছিলেন নিজের সাবেক ক্লাবের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসবে না। কিন্তু দৃশ্যপট থেকে সিটি বিদায় নিতেই ইউনাইটেড সেই পথ তৈরি করে দেয়। ফলে চলতি দলবদলের বাজারে এই নিয়ে দ্বিতীয়বারের মতো স্ট্রাইকার খুঁজে পেতে ব্যর্থ হলো সিটিজেনরা। এর আগে টটেনহ্যাম থেকে হ্যারি কেইনকে কেনার প্রস্তুতি সেরে ফেলেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত নিজের বর্তমান ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক।

 

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ম্যানইউর জার্সিতে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো। কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের অধীনে জিতেছিলেন ৩টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লিগ কাপ এবং একটি এফএ কাপের পাশাপাশি একটি করে ক্লাব বিশ্বকাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com