বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

রাশিয়া-ইউক্রেনের শান্তির আলোচনা চলছে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৪ বার

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পঞ্চম দিনে দুই দেশের প্রতিনিধিদল যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় বসেছে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় এ বৈঠক চলছে।

বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের প্রতিনিধিদলে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেযনিকভ।

বৈঠক শুরু হওয়ার আগে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সৈন্যদের তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে রুশ প্রতিনিধিদলের প্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বলছেন, মস্কো এমন একটি বোঝাপড়া চায়, যা দুই পক্ষের স্বার্থ রক্ষা করবে।

ইউক্রেনের প্রতিনিধিদল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন, এই আলোচনা থেকে কোনো অগ্রগতি হবে না।

একইসঙ্গে তিনি বলেন, খুব সামান্য হলেও এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিৎ, যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা না নেওয়ার দোষ দিতে না পার।

বেলারুশের স্বৈরশাসক আলেকসান্দর লুকাশেঙ্কো রাশিয়ার সঙ্গে ইউক্রেনে হামলায় যোগ দিতে সৈন্য পাঠাতে প্রস্তুত, এমন খবর জানা সত্ত্বেও বেলারুশ সীমান্তের কাছে একটি স্থানে কূটনীতিকদের পাঠিয়েছে ইউক্রেন।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com