শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ভাইব্বা ল কিং এর গ্যাং লিডার মোহনসহ ৯ জনকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার

রাজধানী মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ নাঈম (১৪), পিতা-মোঃ ইমদাদ হোসেন, ঢাকা, মোঃ রুমান (১৮), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, ঢাকা, মোঃ তামিম খাঁন (১৪), পিতা- জাহাঙ্গীর খাঁন, ঢাকা, মোঃ সজীব (১৭), পিতা- নুরনবী, ঢাকা’দেরকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো অস্ত্র, পিস্তল সদৃশ্য ও মাদকসহ গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা “ভাইব্বা ল কিং নামক একটি সংঘবদ্ধ দলের সদস্য। অতঃপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে চাঁদ উদ্যান সংশ্লিষ্ট সাত মসজিদ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত দলের গ্যাং লিডার (১) শরীফ @ মোহন (১৮), পিতা-জামাল, ঢাকা এবং অপর সদস্যরা যথাক্রমে (২) মোঃ উদয় (১৯), পিতা-মোঃ কবির, ঢাকা, (৩) মোঃ শাকিল (১৯), পিতা-মোঃ আলাল উদ্দীন, ঢাকা, (৪) মোঃ নয়ন (১৮), পিতা-জুলফিকার আলী ভুট্ট, ঢাকা, (৫) মোঃ জাহিদ (১৮), পিতা-মোঃ ফরিদ, ঢাকা’দেরকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়। বর্ণিত অভিযানে ০৪টি লোহার দেশীয় তৈরী ছুরি, ০১টি স্টিলের হাতলযুক্ত কুঠার, গাঁজা ৫০ পুরিয়া, ০২টি স্টীলের তৈরি ছোরা, ০১টি স্টীলের তৈরি হোল্ডিং চাকু, ০১টি প্লাষ্টিকের পিস্তল সদৃশ্য, ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জামাদি এবং ৩টি মোবাইল জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের কিশোর গ্যাং ভাইব্বা ল কিং (Vaibba Lo King) দলে প্রায় ১৫-২০ জন সদস্য রয়েছে। উক্ত দলের রিং লিডার মোহন এর নেতৃত্বে বিগত ২/৩ বছর পূর্বে গ্যাং টি গঠন করা হয়। এরা মোহন সিন্ডিকেট নামেও পরিচিত। এই দলের সদস্যরা পূর্বে লেবেল হাই গ্যাং এ অন্তভূক্ত ছিল।

 

অন্তকোন্দলে যা ৫/৬টি দলে বিভক্ত হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ইত্যাদি ফুটপ্রিন্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্যাং সংক্রান্ত বিভিন্ন উদ্ধত্যপূর্ণ প্রচারণা পাওয়া যায় যেমন মোহাম্মপুরের পোলাপান যা করি তা টোকেন ছাড়াই ওপেন, মোহাম্মদপুরের পোলা বাজান/আমি একাই একশ/গেঞ্জাম করার আগে Vaibba Loiyo ইত্যাদি।

 

মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রম, চুরি-ডাকাতি আধিপত্য বিস্তার করে আসছে। তারা ভাড়ায় বিভিন্ন স্থানে হুমকি ও মারপিটে অংশগ্রহণ করে। এছাড়া ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত।

 

গ্রেফতারকৃতরা লেগুনা, অটোচালনা, দোকানের কর্মচারী, নির্মাণকর্মী ও অফিসের বার্তাবাহক ইত্যাদি পেশায় থাকলেও তারা মূলত মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির সাথে জড়িত। তারা বিভিন্ন সময়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্যাংকের আশেপাশে যেয়ে গ্রাহকদের টার্গেট করত বলে জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com