বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি ইয়াকুব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৪১ বার
প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব-সংগৃহিত

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। শনিবার (২১ আগস্ট) দুপুরে ইস্তানা নিগারায় রাজা আল সুলতান আবদুল্লাহ তাকে শপথবাক্য পাঠ করান।

দেশটির অষ্টম প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেওয়ান রাকাইয়েতের সদস্যের মধ্যে ভোটের আয়োজন করা হয়।

এতে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনও (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে ১১৪টি ভোট পড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পান ৯৯টি ভোট।

 

৬১ বছর বয়সী ইসমাইল সাবরি ইয়াকুব এদিন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে স্ত্রী মুহাইনি জায়নিল আবিদিনকে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন।

 

শপথ নেওয়া শেষে তিনি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন, যা পরবর্তীকালে প্রধান বিচারপতি সত্যায়িত করেন। এ সময় রাজার সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে দেশটির রাণীও উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

 

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এখন করোনা মোকাবিলায় মনোনিবেশ করবেন। এছাড়াও দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চেষ্টা করবেন তিনি। তবে তার নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের অস্থিরতার অবসান হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন বিশ্লেষকরা।

সূত্র: অনলাইন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com