মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

মানসিক প্রতিবন্ধী যুবককে মন্দিরে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্তসহ ৩জন গ্রেফতার

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৯৩ বার
বেড়াতে আসা আত্মীয়কে চর মারার ঘটনায় লালমোহনে মন্দিরে বেঁধে মানসিক প্রতিবন্ধী এক যুবককে অমানবিক নির্যাতন করার ঘটনা ঘটেছে। জয় চন্দ্র মিস্ত্রি নামের ওই যুবক ছোট বেলা থেকেই মানসিক প্রতিবন্ধী বলে তারা বাবা জানায়।
বৃহস্পতিবার সকালে এই নির্যাতনের ঘটনা ঘটলেও রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরে লালমোহন থানা পুলিশ রাত ১০টার দিকে জয়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে চিকিৎসার জন্য আনে।
এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই নির্যাতনকারী প্রধান অভিযুক্ত তাপস চন্দ্র মৃধাকে গ্রেফতার করে। একই সাথে তাপসের স্ত্রী প্রমীলা, অসীমের স্ত্রী রিনা রানীকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড কর্তারহাট এলাকায় রাঁধা গোবিন্দ মন্দিরের খুঁটির সাথে বেঁধে যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথারী মারছে।
এসময় যুবককে আর্তচিৎকার করতে শোনা যায়। জয় ১০ বছর বয়স থেকেই মানসিক প্রতিবন্ধী। ৩ সন্তানের মধ্যে সকলের বড় জয়। তার মানসিক চিকিৎসার জন্য পাবনাসহ বিভিন্নস্থানে নেয়া হয়েছে।
তবুও জয়ের কোনো উন্নতি হয়নি। শ্যামল পেশায় একজন নরসুন্দর। পাঙ্গাসিয়া বাজারে তিনি সেলুন চালান। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে তিনি বাড়ি আসেন। জয়কে এর আগেও তাপসরা বেশ কয়েকবার এরকম মেরেছে।
তবে এবারের ঘটনা বেশ অমানবিক হওয়ায় ভিডিও করে কেউ একজন এটি ভাইরাল করে দেয়। যুবকের বাবা শ্যামল চন্দ্র বলেন, তাপসের এক আত্মীয় বেড়াতে আসলে তাকে চড় মারে জয়। এতে ক্ষিপ্ত হয়ে তাপস ও অসিম বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাধা গোবিন্দ মন্দিরের খুটির সাথে বেঁধে নির্যাতন করে তার ছেলেকে। তাকে মারতে মারতে লাঠি পর্যন্ত ভেঙ্গে পেলে।
ওই সময় তার আর্তচিৎকারেও মন গলেনি তাতের। মারধরের সময় তাপসের ওই আত্মীয়ও সেখানে ছিল। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ভিডিওটি দেখে ওই এলাকায় গিয়ে নির্যাতনের শিকার যুবককে উদ্ধার করা হয়েছে। জয়ের বাবা শ্যামল বাদী হয়ে ৫ জনকে আসামী করে রাতে মামলা করে। ঘটনার সঙ্গে জড়িত তাপসসহ তার স্ত্রী ও অসিমের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com