মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

মমেকে করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৭৭ বার
ফাইল ফটো
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আটজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আগের দিন ইউনিটে করোনা ও উপসর্গে চারজনের মৃত্যু হয়।
শনিবার (০২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার তিনজন ও জামালপুরের দুইজন মারা গেছেন।
তারা হলেন ময়মনসিংহ সদরের রেনু (৬০), খুদেনেওয়াজ (৬০), সুকুমার সরকার (৭০), নেত্রকোনা সদরের সাইদুল (৬১), জয়া (১৬), দুর্গাপুর উপজেলার হালিমা (৮০), জামালপুর সদরের মানিক (৩৮) ও কাজল রেখা (৫৫)।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ১৪ জন ভর্তিসহ মোট চিকিৎসাধীন আছেন ১২১ জন। এর মধ্যে আইসিউতে রয়েছেন ৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৩৮৫ নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com