রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২০৬ বার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ আগষ্ট)  বিকাল সাড়ে ৪ টায় ওই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এরা হলেন,. ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায়,  প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও হেফাজতে ইসলামের আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

 

সভায়, করোনা ভ্যাকসিনের টীকা নিয়ে যে চরম অনিশ্চয়তা, সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিভ্রান্তি মূলক বক্তব্য ও বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়। নিবন্ধণ করেও মাসের পর মাস অনিশ্চয়তায় কাটাচ্ছে মানুষ, অন্যদিকে বেসরকারি ক্লিনিকে টাকার বিনিময়ে টীকা বিক্রয়ের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনগণের মধ্যে চরম বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়।

 

চরম অব্যবস্থাপনা, টীকা প্রদানের অনিশ্চয়তা ও দূর্নীতি পরিস্থিতিকে আশংকা জনকভাবে জটিল করে ফেলেছে বলে সভা মনে করে।

 

একই সাথে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা, ভাংচুর ও ময়লা ফেলে শহরের রাস্তা অবরোধের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসাশিয়েশনের মেয়রকে গ্রেফতারের দাবী এবং ‘বরিশালের মেয়রের অত্যাচারের সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’ উল্লেখ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এই ঘটনাটির মধ্য দিয়ে এই অনির্বাচিত সরকারের অভ্যান্তরের দ্বন্ধ পরিষ্কার হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে, সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

 

বিগত ১৭ আগষ্ট ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতা-কর্মীদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে শান্তিপূর্ণ কর্মসূচীতে বিনা উসকানিতে লাঠি চার্জ, টিয়ার গ্যাস শেল ও গুলিবর্ষণের ঘটনায় উত্তরের আহ্বায়ক মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ শতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হয়।

 

পুলিশ, নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দায়ের করে। সভায় ঘটনার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে আমানুল্লাহ আমান, আবদুস সালাম, আমিনুল হক ও রফিকুল আলম মজনুসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানানো হয়।

 

এছাড়াও আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com