বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বার্সার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩ সপ্তাহ আগেই নাকি বার্সার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন মেসি। এবার কাতালান জায়ান্টদের সঙ্গে তার ৫ বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর সময়ের ব্যাপার মাত্র।

 

আজ বৃহস্পতিবারের মধ্যেই মেসি এবং তার বাবা ও অ্যাজেন্ট হোর্হে মেসি ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন।

 

মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তিতে কি থাকছে? ‘মার্কা’ দাবি করেছে, মেসির চুক্তির মেয়াদ ৫ বছর হলেও শেষ তিন বছর তিনি যুক্তরাষ্ট্রে কালাতান ক্লাবের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। অথবা চুক্তি বাতিল করে কোনও ক্লজ ছাড়াই অন্য কোনও ক্লাবের হয়েও খেলতে পারবেন। অবশ্য ২০২৩ সালে চাইলে বার্সাও চুক্তি বাতিল করতে পারবে।

 

আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতার পর ছুটি কাটাতে সপরিবারে ইবজা ও মায়ামিতে গিয়েছিলেন মেসি। এরপর সেখান থেকে মাঝে একবার কাতালুনিয়ায় ফিরলেও দলের সঙ্গে যোগ দেননি। এরপর ফের ছুটি কাটাতে যান তিনি। এরপর গত বুধবার ছুটি কাটিয়ে ফিরেছেন বার্সার ইতিহাসের সফলতম এই ফুটবলার।

 

চুক্তি স্বাক্ষরের পর দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়বেন সদ্য কোপা আমেরিকার শিরোপাজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। আগামী রোববার হুয়ান গাম্পার ট্রফিতেই ফের তাকে বার্সার জার্সিতে দেখা যেতে পারে। মৌসুম শুরুর এই টুর্নামেন্ট দেখতে এস্তাদিয়ো হুয়ান ক্রুইফে ৩ হাজার দর্শক উপস্থিত থাকার কথা। সেখানে মেসি তাদের উদ্দেশে ভাষণও দেবেন।

 

গত জুনের শেষ দিনটির শেষে বার্সায় যখন মধ্যরাত, তখন আনুষ্ঠানিকভাবে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। এক বছর আগেই অবশ্য একবার বার্সাকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু তখন ক্লাবের সঙ্গে চুক্তির শর্তের কারণে যাওয়া হয়নি। কিন্তু গত জুনের পর থেকে তিনি কার্যত আর বার্সার খেলোয়াড় নন।

 

মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয় মূলত তিনি নিজে বেতন অর্ধেক নিতে রাজি হওয়ার পর থেকে। লা লিগার শর্ত অনুযায়ী, ক্লাবের বাকিদেরও বেতন কমানোর চেষ্টা করছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে মেসিকে ধরে রাখতে সহায়তার বাড়িয়ে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষও।

 

 

সম্প্রতি আমেরিকার সিভিসি ক্যাপিটাল পার্টনারদের কাছ থেকে ২.৭ বিলিয়ন ইউরো ঋণ সহায়তা পেয়েছে লা লিগা। করোনা ভাইরাস মহামারির কারণে আর্থিক ক্ষতি উঠতে এই সহায়তা আসে। এর মধ্যে ৭০ শতাংশ ব্যয় হবে ক্লাবগুলোর অবকাঠামোর পেছনে। ১৫ শতাংশ ঋণ পরিশোধ এবং বাকি ১৫ শতাংশ খেলোয়াড়দের পেছনে ব্যয় করা হবে। মোট ঋণ থেকে বার্সা পাচ্ছে ২৮০ মিলিয়ন ইউরো। এর মধ্যে ৪২ মিলিয়ন ইউরো তারা ট্রান্সফার ও বেতনের পেছনে খরচ করতে পারবে। অর্থাৎ মেসির চুক্তি নবায়ন অবশেষ আলোর মুখ দেখতে যাচ্ছে।

 

 

ঋণ সহায়তা পাওয়ায় বার্সা শুধু মেসির সঙ্গে চুক্তি নবায়ন নয়, একইসঙ্গে নতুন দলে ভেড়ানো খেলোয়াড়দের রেজিস্ট্রেশনও সম্পন্ন করতে পারবে। মেম্ফিস ডিপে, এমেরসন, সার্জিও আগুয়েরো এবং এরিক গার্সিয়ারা এখনও ক্লাবের বেতন সংক্রান্ত ঝামেলার কারণে যারা অফিসিয়ালি বার্সার খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাননি, তারা এখন হাঁফ ছেড়ে বাঁচতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com