বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বাউফলে উপজেলা চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৭৩ বার

পটুয়াখালীর বাউফলে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উপজেলার বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন ও কয়েকটি একতলা টিনের ঘর নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।

ওই অবৈধভাবে স্থাপনায় ৮/১০টি দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি। সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিক বার নোটিশ করা হলেও তিনি কোন পদক্ষেপ না নেওয়ার সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি এদারত দখল ও পুনরুদ্ধার আইন ১৯৭০ ধারায় জেলা প্রশাসন এ অভিযান চালায়।

উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বাউফল থানা ইনচার্জ (ওসি) মো. আল মামুনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন জানান, বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ জমি অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনে দখল মুক্ত করে ওই উপ-স্বাস্থ্য কেন্দ্র (হাসপাতালকে) ফিরিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com