বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বরিশাল সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানে করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্ভোধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৫১ বার

দেশের অনান্য সিটি কর্পোরেশনের ন্যায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানে করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৫ আহষ্ট) সকালে বরিশালের ৩০ নং ওয়ার্ডের কাশিপুর ১২ নং তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা ভ্যাকসিনের উদ্ভোধন করেন বিসিসির মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ।

এসময় বরিশালের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, জেলা সিভিল সার্জন, পুলিশের উপ কমিশনার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়রগন উপস্থিত ছিলেন।

বরিশালের ৩০ টি ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার ৫১৮ জনকে টার্গেট নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

প্রাথমিক ভাবে ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন দেয়া হচ্ছে।

এভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com