শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রিন্স ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুর রাজকীয় ও সামরিক খেতাব বাতিল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৫ বার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে প্রিন্স ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুর রাজকীয় ও সামরিক খেতাব কেড়ে নেওয়া হয়েছে।

রানির অধীনে ফিরিয়ে নেওয়া প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় দায়িত্ব রাজ পরিবারের অন্য সদস্যদের মাঝে এখন বণ্টন করা হবে।

খেতাব হারানোর পর একজন সাধারণ নাগরিক হিসেবে যৌন নিপীড়নের মামলায় লড়তে হবে ৬১ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির মামলায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক আদালত প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত দেওয়ার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো।

প্রিন্স অ্যান্ড্রু বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি আনেন ভার্জিনিয়া জুফ্রে নামের এক নারী। যদিও যৌন নিপীড়নের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু।

ওই নারী অভিযোগপত্রে বলেন, ২০০১ সালে তার বয়স ছিল ১৭ বছর। ওই সময় প্রিন্সের বন্ধু জেফ্রি এপস্টিন যৌনকর্ম করানোর জন্য তাকে নিউ ইয়র্কে পাচার করেন এবং প্রিন্স অ্যান্ড্রু তাকে যৌনকর্মে বাধ্য করেন।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার নিউ ইয়র্কের আদালত এই অভিযোগের ভিত্তিতে শুধু বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত দিয়েছে। এটি বাদীর অভিযোগের সারবস্তু সম্পর্কিত কোনো রায় নয়। তবে প্রিন্স অ্যান্ড্রু মামলা চালিয়ে যাবেন।

সূত্র: বাংলা নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com