সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

পল্লবীর বহুল আলোচিত নিখোঁজ তিন ছাত্রী’কে উদ্ধার করেছে র‍্যাব-৪

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২১০ বার

পল্লবীর বহুল আলোচিত ‘টাকা, স্বর্ণালংকার ও সার্টিফিকেট নিয়ে নিখোঁজ হওয়া তিন ছাত্রী’কে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৪।

আজ বুধবার (৬ অক্টোবর) সকালে ওই ছাত্রীদের উদ্ধার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)-এর অধিনায়ক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিখোঁজ ছাত্রীরা কক্সবাজার ঘুরতে গিয়েছিল। বুধবার সকালে আব্দুল্লাহপুর বেরিবাধ এলাকা থেকে তাদের উদ্ধার করে হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন কলেজছাত্রী নিজ নিজ বাসা থেকে বের হয়। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণ, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যায়।

এ ঘটনায় ওই তিন ছাত্রীর একজনের মা ১ অক্টোবর পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন। ২ অক্টোবর রাতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন নিখোঁজ ছাত্রী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ। মামলায় ৪-৫ জনকে আসামি করা হয়।

বিস্তারিত আসছে………….

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com