বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

পটুয়াখালীতে বড় ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছোট ভাইয়েরা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার

পটুয়াখালীতে পৈত্রিক সম্পত্তি বন্টনের কথা বলে ডেকে নিয়ে ভাইকে কুপিয়ে আহত করেছে ভাই পরিবারের সদস্যরা। হামলার শিকার মো. ফোরকান হাওলাদার(৪৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় আহত‘র স্ত্রী মোসাঃ রুনু আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

এর পূর্বেও উল্লেখিত ব্যক্তিদের হাতে একাধিকবার লাঞ্ছিত হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে মারধোরের পর আহত ব্যক্তিকে হাসপাতাল ত্যাগ করতে নানাভাবে হুমকী-ধামকী দিয়ে আসছে হামলাকারীরা। সদর উপজেলার গাবুয়া গ্রামের এমন ঘটনা ঘটে। আহত‘র স্ত্রী মামলার বাদী মোসাঃ রুনু আক্তার বলেন-গত রোববার সকালে পৈত্রিক সম্পত্তি সমবন্টনের কথা বলে বাদীর স্বামী ফোরকানকে দেবর রফিক হাওলাদারের তার ঘরে ডেকে নেয়। রফিকের ঘরে বসে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে উভয় পক্ষ।

এসময় ঘরে ফোরনকারের বড় ভাই হারুন হাওলাদার, ছোট ভাই রফিক হাওলাদার এবং রফিকের স্ত্রী তামান্না আক্তার মিলে ফোরকানকে এলোপাতারি মারধোর করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।

বাদী আরো বলেন-উল্লেখিরা এর আগেও তার ফেরদৌস ও তাকে মারধোর করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com